পিছিয়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ - Shera TV পিছিয়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ - Shera TV

পিছিয়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ

স্টাফ রিপোর্টার:

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে। এ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। শুক্রবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের তারিখ পেছাতে পারে।
এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছেন আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360