প্রেমিকের সঙ্গে কথা বলতে বারন করায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা - Shera TV প্রেমিকের সঙ্গে কথা বলতে বারন করায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা - Shera TV

প্রেমিকের সঙ্গে কথা বলতে বারন করায় অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরায় প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা বলতে বারণ করায় অভিমান করে ইভা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাত ১০টায় উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রাবপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইভা ওই গ্রামের মো. জামাল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, ইভার সঙ্গে একই ইউনিয়নের আশ্রাবপুর গ্রামের মো. রতন মিয়ার ছেলে সাব্বিরের প্রেমের সর্ম্পক ছিল। পরে আংটি বদলের মাধ্যমে দুই পরিবার সিদ্ধান্ত নেয় ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দেবেন। এরপর স্কুলছাত্রীর বাড়িতে সাব্বিরের আনাগোনা বেড়ে যায়। বিয়ের আগে সাব্বিরের সঙ্গে দেখা করা ও মোবাইলে কথা বলা বারণ করেন স্কুলছাত্রীর মা-বাবা। এরই জেরে ঘরের একটি কক্ষে গলায় ফাঁস লাগিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করে। পরে খবর পেয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ নিচে নামিয়ে আনেন সাব্বির।

নিহত ইভার বাবা জামাল মিয়া অভিযোগ করেন, সাব্বির তার মেয়ের সঙ্গে ছবি তুলে ভয় দেখিয়ে প্রেমে বাধ্য করে। পরে তার উত্ত্যক্ত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ইভা। ওই সময় সাব্বিরের বিচার দাবি করেন তিনি।

রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, খবর পেয়ে স্কুলছাত্রীর লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠাই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360