পি কে হালদারের বান্ধবী রুনাই গ্রেফতার - Shera TV পি কে হালদারের বান্ধবী রুনাই গ্রেফতার - Shera TV

পি কে হালদারের বান্ধবী রুনাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস চেয়ারম্যান নাহিদা রুনাইসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেফতার অন্য দুজন হলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।
মঙ্গলবার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন দুদকের টিম সেগুনবাগিচা থেকে তাদের গ্রেফতার করে।

এর আগে হত ১৩ জানুয়ারি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করে দুদক।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360