বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে মোদির টুইট - Shera TV বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে মোদির টুইট - Shera TV

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে মোদির টুইট

স্টাফ রিপোর্টার:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইট বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জাতির পিতা ভারতের সব মানুষের জন্যও বীর।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবাধিকার ও মুক্তির জন্য একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। এই মাসের শেষে বাংলাদেশে মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে পারাকে নিজের জন্য অত্যন্ত সম্মানের বিষয় হবে বলেও জানান তিনি।

করোনা মহামারি শুরুর পর প্রথম দেশ হিসেবে বাংলাদেশ সফরে আসবেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ২৬শে মার্চ ঢাকায় আসবেন নরেন্দ্র মোদী।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360