রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়িতে অগ্নিকাণ্ড - Shera TV রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়িতে অগ্নিকাণ্ড - Shera TV

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়িতে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৯টা ২০ মিনিটে ওই গাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি বলেন, মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360