নতুন ফিচার আনল টুইটার - Shera TV নতুন ফিচার আনল টুইটার - Shera TV

নতুন ফিচার আনল টুইটার

সেরা টেক ডেস্ক:

টুইটারে ইউটিউবের ভিডিও দেখা যাবে। এই সংক্রান্ত একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে টুইটার। বর্তমানে টুইটারে শেয়ার করা ইউটিউবের কোনও লিংকে ক্লিক করলে লিংকটি ব্যবহারকারীকে ইউটিউব অ্যাপে নিয়ে যায়। অর্থাৎ টুইটার থেকে বের হয়ে যেতে হয়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে টুইটার প্ল্যাটফর্মে থেকেই ইউটিউব ভিডিও দেখতে পারবে ব্যবহারকারীরা। ভিডিও দেখা শেষ হলে আবারও স্ক্রল করে দেখা যাবে।

তবে আপাতত শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি আনছে টুইটার। প্রাথমিক অবস্থায় কানাডা, যুক্তরাষ্ট্র, জাপান ও সৌদি আরবের ব্যবহারকারীরা ফিচারটির সুবিধা পাবে।

এক টুইটে প্রতিষ্ঠানটি জানায়, আইওএস ব্যবহারকারীরা যেনও টুইটারে থেকেই ইউটিউব ভিডিও দেখতে পারে, সেজন্য নতুন ফিচারের পরীক্ষা শুরু করেছি।

টুইটারের এক মুখপাত্র জানান, বর্তমান পরীক্ষামূলক কার্যক্রমটি চার সপ্তাহব্যাপী চলবে। এই কার্যক্রমের ফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতি টুইটার ঘোষণা করেছে, স্বচ্ছ পদ্ধতি হিসেবে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ‘কি বা চাবি’ ব্যবহারের সুযোগ দেবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, লগইনের ক্ষেত্রে বেশ কয়েকটি নিরাপত্তা ‘কি বা চাবি’ ব্যবহারের সুযোগ পাবে ব্যবহারকারীরা।

ইতোমধ্যে ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা নিশ্চিত করেছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360