দেশে ছুটির ঘোষণা বা লকডাউন নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যাবস্থা - Shera TV দেশে ছুটির ঘোষণা বা লকডাউন নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যাবস্থা - Shera TV

দেশে ছুটির ঘোষণা বা লকডাউন নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যাবস্থা

সেরা ডেস্ক রিপোর্ট:

কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণের পরিস্থিতিতে দেশে ছুটির ঘোষণা বা লকডাউন দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এ সংক্রান্ত সত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

সোমবার তথ্য অধিদফতরের এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‌‘করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সাথে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360