করোনায় আক্রান্ত চসিকের সাবেক মেয়র - Shera TV করোনায় আক্রান্ত চসিকের সাবেক মেয়র - Shera TV

করোনায় আক্রান্ত চসিকের সাবেক মেয়র

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রথম মেয়র মুক্তিযোদ্ধা মাহমুদুল ইসলাম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মাহমুদুল ইসলাম চৌধুরী ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামে সাবেক সভাপতি, চট্টগ্রামের প্রথম মেয়র, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, বাঁশখালীর তিনবারের সংসদ সদস্য ও সাবেক ছাত্রনেতা ছিলেন। তাঁর সুস্থতার জন্য পরিবার সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360