সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়েছে জাহাজ - Shera TV সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়েছে জাহাজ - Shera TV

সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়েছে জাহাজ

অনলাইন ডেস্ক:
সুয়েজ খালে আড়াআড়িভাবে আটকা পড়েছে দুই লাখ টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজ এভারগ্রিন। এর ফলে সেখানে অন্য নৌযানের চলাচল বন্ধ হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জলপথগুলোর অন্যতম সুয়েজ খাল। এর মধ্যে রটারডামগামী কন্টেইনারবাহী জাহাজ আটকে পড়ায় চলাচলের আর কোনো পথ নেই। শিপিং কোম্পানি জিএসি এবং শিপিং ডাটা বিষয়ক রিফাইনিটিভ এইকনের তথ্যে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, জাহাজটি লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর হয়ে রটারড্যাম যাচ্ছিল। পথে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে এটা আড়াআড়িভাবে আটকা পড়ে। এর ফলে আশপাশে জড়ো হয়ে যায় আরো ১৫টি জাহাজ।

এগুলো উত্তর ও দক্ষিণ থেকে গিয়ে আটকে আছে। সুয়েজ খালকে বাধামুক্ত করার পর এসব জাহাজ যেতে দেয়া হবে। উল্লেখ্য, এভারগ্রিন জাহাজটি ৪০০ মিটার লম্বা, ৫৯ মিটার চওড়া। বহন করতে পারে ২০ ফুট পরিমাপের ২০ হাজার শিপিং কন্টেইনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, জাহাজটি কন্টেইনারে পূর্ণ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360