জয়ার হাতেই উঠল ফের ফিল্মফেয়ারের ব্ল্যাকলেডি - Shera TV জয়ার হাতেই উঠল ফের ফিল্মফেয়ারের ব্ল্যাকলেডি - Shera TV

জয়ার হাতেই উঠল ফের ফিল্মফেয়ারের ব্ল্যাকলেডি

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার ঘোষণা করা হয় চলতি সপ্তাহে। গতকাল (৩১ মার্চ) বসেছিলো টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের আসর। সমালোচক শাখায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘রবিবার’ এবং ‘বিজয়া’ সিনেমার জন্য এই স্বীকৃতি উঠলো তার হাতে।

জয়ার সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও ঈশা সাহা (সোয়েটার)। শেষ পর্যন্ত জয়ার মুখে হাসি ফুটলো।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360