করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির এই দুই নেতা করোনায় আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। তারা দেশবাসীর কাছে সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের মধ্যে কেউ সুস্থ হয়েছেন, আবার কেউ কেউ এখনও করোনায় আক্রান্ত অবস্থায় বাসা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360