শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার - Shera TV শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার - Shera TV

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে যায়। ডুবে যাওয়া লঞ্চটির নাম হাবিব আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি।

পুলিশ জানায়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে নির্মিতব্য শীতলক্ষ্যা ব্রিজের কাছে ডুবে যায় এই জাহাজটি। একটি কোস্টার জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। কালবৈশাখী শুরু হওয়ায় উদ্ধার তৎপরতা শুরুতে দেরি হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360