দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৭ হাজার ৭৫ - Shera TV দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৭ হাজার ৭৫ - Shera TV

দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৭ হাজার ৭৫

স্টাফ রিপোর্টার:

দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় দেশে করোনা শনাক্ত আবারও ৭ হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৫ জনের। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন। গতকাল রবিবার (৪ এপ্রিল) আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৭ জন।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জনে। সোমবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৯৩২ জন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360