কারিনার মাস্কের দাম ৩০ হাজার টাকা! - Shera TV কারিনার মাস্কের দাম ৩০ হাজার টাকা! - Shera TV

কারিনার মাস্কের দাম ৩০ হাজার টাকা!

অনলাইন ডেস্ক:

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ভক্ত ও অনুরাগীদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর। বেবো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোভিড সচেতনতামূলক একটি পোস্ট দেন বেবো। সেখানে তাকে লুইস ভুটন ব্র্যান্ডের মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের মাস্ক পরা সেই ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘প্রচারের জন্য নয়, মাস্ক পরুন।’ ছবিতে দেখা যাচ্ছে, কারিনা কালো টি-শার্ট পরা। তার মুখে লুইস ভুটনের মাস্ক। তবে মাস্কটির দাম শুনলে আপনি চমকে উঠবেন। মাস্কটির মূল্য ৩৫৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩০ হাজার টাকার বেশি। লুইস ভুটনের ওয়েবসাইটের বরাত দিয়ে বলিউড বাবল জানায়, প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে গিয়ে জানা গেছে মাস্কটির দাম। ধুয়েও ব্যবহার করা যায় এটি। শুধু কারিনা নন, বলিউডের রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও একই মাস্ক পরতে দেখা গেছে।

দক্ষিণ এশিয়ায় চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। ভারতেও করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতিতে বলিউড তারকারা নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষকে থাকায় ভক্ত ও অনুরাগীদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোভিড সচেতনতামূলক একটি পোস্ট দেন এ নবাব পত্নী। সেখানে তাকে লুইস ভুটন ব্র্যান্ডের মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360