দিল্লিতে টাইগারদের আক্রমনে ধরাশায়ী ভারত - Shera TV দিল্লিতে টাইগারদের আক্রমনে ধরাশায়ী ভারত - Shera TV

দিল্লিতে টাইগারদের আক্রমনে ধরাশায়ী ভারত

স্পোর্টস ডেস্ক:

দিল্লির অক্সিজেনে বিষ ঢুকে গেছে। গলার কাছে নিশ্বাস আটকে যায়।তবে ভারতের বিপক্ষে সাকিব-তামিম না থাকলেও টাইগাদের বিশ্বাসে ঘা লাগেনি। টস জিতে প্রথমে বোলিং করতে নেমে বাংলাদেশ বোলাররা ভারতের নিশ্বাস চেপে ধরে। পরে ব্যাটে নেমে মুশফিক-সৌম্যর দারুণ ব্যাটিংয়ে তিন বল থাকতে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। অধিনায়ক মাহমুদুল্লাহর ছক্কায় জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। সাকিব-তামিম ছাড়াই দিল্লি জয় করেছে টাইগাররা। টি-২০ ক্রিকেটে ভারতের বিপক্ষে তুলে নিয়েছে প্রথম জয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360