বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ: আহত ১০ - Shera TV বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ: আহত ১০ - Shera TV

বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ: আহত ১০

বরিশাল ব্যুরো:

পটুয়াখালীর মহিপুরে বিয়ে বাড়িতে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রাসেল, সেলিম ও হাসানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে মহিপুর সদর ইউনিয়‌নের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।

জানা যায়, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ছেলে পক্ষ মেয়েকে তুলে আনে। পরে আজ মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে মেয়েকে নিতে আসেন। খাওয়া দাওয়ার পর্বে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360