আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া - Shera TV আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া - Shera TV

আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার:

লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বোনের বাড়িতে হামলার ঘটনার জেরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে, শহরে দুই পক্ষ মিছিল বের করলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ এপ্রিল) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানের বোনের বাসায় হামলার ঘটনায় ওই দিনই জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীরা।

পরে শুক্রবার (৯ এপ্রিল) রাতে সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জেলা ছাত্রলীগের একাংশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360