নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে গরু বিতরন - Shera TV নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে গরু বিতরন - Shera TV

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে গরু বিতরন

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে সমতল ভূমিতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২৭টি পরিবারের মাঝে সরকারি বরাদ্দের গরু ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের আয়োজনে দাউদপুর ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সুফলভোগীদের হাতে গরুগুলি তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ভেটেনারি সার্জন মোঃ শফিউল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক মোঃ শাহ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় পরিবার গুলোর মাঝে গরুর পাশাপাশি গরুর যথাযথ ভাবে লালন পালনের জন্য প্রত্যেক পরিবারকে ১২৫ কেজি দানাদার গো-খাদ্য, গরুর আবাস নির্মানের জন্য ৪টি টিন, ৪টি সিমেন্টের পিলার এবং ১৯০ পিচ ইট বিতরণ করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360