ফ্রান্সে প্রকাশ্যে হিজাব নিষিদ্ধের বিল পাস - Shera TV ফ্রান্সে প্রকাশ্যে হিজাব নিষিদ্ধের বিল পাস - Shera TV

ফ্রান্সে প্রকাশ্যে হিজাব নিষিদ্ধের বিল পাস

ইন্টারন্যাশনাল ডেস্ক: ফ্রান্সে প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাস হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, সিনেটে ১৮ বছরের কম বয়সী মুসলিম মেয়েদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের প্রস্তাব পাস হয়। এদিকে এমন এক বিতর্কিত বিল পাস করার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিলের বিরোধিতা করে ‘#হ্যান্ডসঅফমাইহিজাব’ লিখে প্রতিবাদে অংশ নিচ্ছেন। ফরাসি সরকার জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদ বিরোধী এই আইনের উদ্দেশ্য হচ্ছে দেশের ধর্ম নিরপেক্ষতা ব্যবস্থাকে গতিশীল করা। কিন্তু সমালোচকরা বলছে, মূলত দেশটির মুসলিম সংখ্যালঘুদের টার্গেট করেই এমন আইন এনেছে ফ্রান্সের সরকার।

এর আগে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হিজাব নিষিদ্ধের কথা জানিয়েছিলেন। এরপরই দেশটির সংসদে (সিনেটে) বিলটির পক্ষে ভোট পড়ে। বিলটি আইনে পরিণত হওয়ার পর ১৮ বছরের কম বয়সী ফ্রান্সের মুসলিম মেয়েদের জনসমক্ষে হিজাব পরা নিষিদ্ধ হবে। এ ছাড়া যেসব অভিভাবক ধর্মীয় পোশাক পরেন তাদের ওপর কোনো স্কুলে ভ্রমণ, পাবলিক সুইমিং পুলে যাওয়া বা এ জাতীয় আরও কিছু কাজে অংশ নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে। এদিকে এমন বিতর্কিত আইনের কঠোর বিরোধিতা করেছেন দেশটির অসংখ্য মানুষ। এই আইনকে ‘ইসলামবিরোধী আইন’ বলে আখ্যায়িত করেছেন অনেকেই।

সেরা টিভি/আকিব

 

 

Developed BY: Shera Digital 360