আসামী ছিনতাইয়ের অভিযোগ, দুই দিনের রিমান্ডে আকতার হোসেন - Shera TV আসামী ছিনতাইয়ের অভিযোগ, দুই দিনের রিমান্ডে আকতার হোসেন - Shera TV

আসামী ছিনতাইয়ের অভিযোগ, দুই দিনের রিমান্ডে আকতার হোসেন

স্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনেকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। আসামি ছিনতাইয়ের অভিযোগে শাহবাগ থানার মামলায় আকতারের রিমান্ড মঞ্জুর হলো।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের এসআই সাইফুল ইসলাম খান বুধবার আকতারকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360