কাবিলার মুক্তি চান দর্শকরা - Shera TV কাবিলার মুক্তি চান দর্শকরা - Shera TV

কাবিলার মুক্তি চান দর্শকরা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
হুমায়ুন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাইয়ের ফাঁসি দর্শকের মাঝে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। সে ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে। মঙ্গলবার (১৩ এপ্রিল) শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন।

শেষ পর্বে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়েছে নাটকটির আলোচিত চরিত্র কাবিলা। তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় বন্ধু শুভকে কাবিলা বলেন, ‘তোরা যদি পারস আমারে ছাড়ানোর ব্যবস্থা কর।’ কাবিলার এ পরিণতি মেনে নিতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তরা।

‘বাংলা নাটক’ আর ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের গ্রুপে কাবিলা মুক্তির দাবি করেছেন অনেকে। উসমান মিয়া নামের একজন লিখেছেন, ‘কাবিলা ভাইয়ের মুক্তি চাই। রোকেয়া আপার লগে কাবিলা ভাইয়ের দেখা করার দাবি জানাই।’ দিপু খান লিখেছেন, ‘আমাদের কাবিলার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’। কাবিলাকে মুক্ত করে আনতে ইভেন্টও খুলেছেন এক ভক্ত। লিখেছেন, ‘জেলের তালা ভাঙ্গব, কাবিলাকে আনব।’

দর্শকের এসব প্রতিক্রিয়া পর্দার কাবিলাকে নিয়ে। এ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। শুরু থেকেই এ চরিত্রে আলোচিত তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360