লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চলবে ১০টা থেকে ১ টা পর্যন্ত - Shera TV লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চলবে ১০টা থেকে ১ টা পর্যন্ত - Shera TV

লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চলবে ১০টা থেকে ১ টা পর্যন্ত

স্টাফ রিপোর্টার:

সর্বাত্মক ‘লকডাউনে’ অবশেষে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘লকডাউনের’ দিনগুলোতে (সরকারি ছুটি ছাড়া) ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এই সময়ে ব্যাংকের স্থানীয়, প্রধান শাখাসহ সব অনুমোদিত ডিলার (এডি) শাখা ও জেলা সদরের ব্যাংকের প্রধান শাখা খোলা রাখতে হবে। সিটি করপোরেশন এলাকায় প্রতি দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা (এডি শাখা না থাকলে) খোলা রাখতে হবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে এসংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360