মুভমেন্ট পাস ছাড়াই চলাচল করতে পারবেন যারা - Shera TV মুভমেন্ট পাস ছাড়াই চলাচল করতে পারবেন যারা - Shera TV

মুভমেন্ট পাস ছাড়াই চলাচল করতে পারবেন যারা

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়তে থাকায় আট দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ বিধিনিষেধ চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে।
মানচিত্র

তবে জরুরি প্রয়োজনে কেউ বাইরে যেতে চাইলে তার জন্য ‘মুভমেন্ট পাস’র ব্যবস্থা করেছে পুলিশ।

কারা এই ‘মুভমেন্ট পাস’ এর আওতায় থাকবে আর কারা আওতামুক্ত থাকবে তা পুলিশ সদরদপ্তর থেকে জানিয়ে দেয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তর থেকে বলা হয়েছে বিধিনিষেধের আওতামুক্ত যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, চলাচলের জন্য তাদের মুভমেন্ট পাস প্রয়োজন নেই। শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

কঠোর বিধিনিষেধের আওতামুক্ত যারা:

-চিকিৎসক

-নার্স

-মেডিকেল স্টাফ

-কোভিড-১৯ টিকা/চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি/স্টাফ

-ব্যাংকার

-ব্যাংকের অন্যান্য স্টাফ

-সাংবাদিক

-গণমাধ্যমের ক্যামেরাম্যান

-টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী

-বেসরকারি নিরাপত্তাকর্মী

-জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা/কর্মচারী

-অফিসগামী সরকারি কর্মকর্তা

-শিল্পকারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা

-আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

-ফায়ার সার্ভিস

-ডাকসেবা

-বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি/কর্মকর্তা ও

-বন্দর-সংশ্লিষ্ট ব্যক্তি/কর্মকর্তা

লকডাউন বাস্তবায়নে স্থাপিত চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, তাদের এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত মুভমেন্ট পাস ওয়েবসাইটে সাত কোটি ৮১ লাখ হিট হয়েছে। সে হিসেবে, প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭ বার। তবে সবাই পাসের জন্য আবেদন করেননি।

গত দুই দিনে তিন লাখ ১০ হাজার জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেন। তাদের মধ্যে দুই লাখ ৫০ হাজার জনের মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

এর আগে ১৩ এপ্রিল সকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মুভমেন্ট পাস অ্যাপস উদ্বোধন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ‘মুভমেন্ট পাস নিতেই হবে এমন না। আমরা কাউকে বাধ্য করছি না। এখানে আইনগত কোনো বিষয় নেই।’ তবে পাস ছাড়া কেউ বের হলে তিনি পুলিশের জেরার মুখে পড়বেন বলেও ইঙ্গিত দিয়েছেন আইজিপি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360