নুরের মানসিক সুস্থতা কামনা করলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক - Shera TV নুরের মানসিক সুস্থতা কামনা করলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক - Shera TV

নুরের মানসিক সুস্থতা কামনা করলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার:

গত বুধবার ফেসবুক লাইভে এসে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত মুসলমান না’ এমন মন্তব্যকে পাগলের প্রলাপের সঙ্গে তুলনা করেছে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ।

নুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার লেখক ভট্টাচার্য বলেন, নুর মানসিক বিকারগ্রস্ততার জায়গা থেকে সব সময় উল্টোপাল্টা কথাবার্তা বলেন। এর দ্বারা তিনি ইতোমধ্যে ছাত্র সমাজের কাছে হাসিরপাত্র হিসেবে উপস্থাপিত হয়েছেন। তার কথায় এখন আর কেউ গুরুত্ব দেয় না।

দেশের ধর্মীয় অনুভূতি ও রাজনীতি সম্পর্কে নুরের ‘বিন্দুমাত্র জ্ঞান নেই’ বলে মন্তব্য করে লেখক বলেন, আওয়ামী লীগবিরোধী হিসেবে নিজেকে প্রচার করার জন্য, তিনি এরকম পাগলের প্রলাপ ছড়ান। এসময় তিনি নুরের মানসিক সুস্থতা কামনা করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360