করোনার থাবা ফুটবল শিবিরেও, আক্রান্ত ৫ - Shera TV করোনার থাবা ফুটবল শিবিরেও, আক্রান্ত ৫ - Shera TV

করোনার থাবা ফুটবল শিবিরেও, আক্রান্ত ৫

স্পোর্টস ডেস্ক:

জাতীয় নারী দলের পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন, কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা ও আনাই মোগিনী।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, বাফুফে ভবনে আইসোলেশনে আছেন তারা। তাদের হালকা উপসর্গ রয়েছে। গত ১২ এপ্রিল করোনা পরীক্ষা করা হলে জানা যায় তারা পজিটিভ।
শুধু ফুটবলেই নয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খানও কদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালেও ভর্তি হন। খুব বেশি জটিলতা না থাকলেও সতর্কতা হিসেবে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে আকরাম খানকে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360