কেমন আছেন ফারুক, জানালেন স্ত্রী - Shera TV কেমন আছেন ফারুক, জানালেন স্ত্রী - Shera TV

কেমন আছেন ফারুক, জানালেন স্ত্রী

স্টাফ রিপোর্টার:

মাঝে টানা দুই সপ্তাহ অচেতন ছিলেন চিত্রনায়ক ফারুক। তার বেঁচে ফেরার আশাই ছেড়ে দিয়েছিলেন ভক্ত-শুভানুধ্যায়ীরা। এমনকি তার মৃত্যুর খবরও রটে যায়। তবে ফারুকের স্বাস্থ্য নিয়ে আশা জাগানিয়া খবর দিলেন তার স্ত্রী ও সন্তান। জানালেন, ফারুক সুস্থ হওয়ার পথে, তবে উন্নতিটা ধীর গতির।

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফারুক এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই রয়েছেন তার স্ত্রী।

ফারুকের সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি জানান, দিনে দুই ঘণ্টা করে ওর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই। এই মাসের প্রথম দিকে যে অবস্থা ছিল, তার চেয়ে এখন কিছুটা ভালো। ফারুকের শারীরিক অবস্থার উন্নতি খুব স্লোলি হচ্ছে। চিকিৎসকেরা যে আন্তরিকতা নিয়ে ফারুকের চিকিৎসা দিচ্ছেন, এটা অবিশ্বাস্য। আমি শুধু এটুকু বলব, সবাই মন থেকে ফারুকের জন্য দোয়া করবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360