রোহিঙ্গা ক্যাম্প থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার - Shera TV রোহিঙ্গা ক্যাম্প থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার - Shera TV

রোহিঙ্গা ক্যাম্প থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরের একটি ক্যাম্প থেকে তিন জনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা সম্পর্কে স্বামী, স্ত্রী ও শ্যালিকা। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রোহিঙ্গারা হলেন- কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মেয়ে মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, উখিয়ার আশ্রয় শিবিরে একটি হত্যাকাণ্ডের সংবাদ পেয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360