বিমানবন্দরে চুমু খেয়ে করোনা আক্রান্ত আরশি খান! - Shera TV বিমানবন্দরে চুমু খেয়ে করোনা আক্রান্ত আরশি খান! - Shera TV

বিমানবন্দরে চুমু খেয়ে করোনা আক্রান্ত আরশি খান!

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ভারতীয় অভিনেত্রী আরশি খান। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে বেশি আলোচনায় এসেছেন। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় আরশিকে। তাকে দেখেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন ফটো সাংবাদিকরা। এই সময় আরশির সঙ্গে সেলফি তোলার আবদার করেন এক ভক্ত। তিনিও এতে রাজি হন। কিন্তু সেলফি তোলা শেষে এই অভিনেত্রীর হাতে চুমু খেয়ে চলে যান সেই ভক্ত। কদিন আগেই ওই ভিডিওটি ভাইরাল হয়। এর দু’দিন পরে জানা গেলো সেই অভিনেত্রী কোভিড-১৯ পজেটিভ। কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন আরশি খান।

তিনি জানিয়েছেন বিমানবন্দর থেকে তাকে যে রিপোর্ট দেয়া হয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে তিনি কোভিডে আক্রান্ত। হাল্কা উপসর্গও রয়েছে তার। কিন্তু প্রশ্ন হলো, বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ঘোষণা করলেও তা না মানা ওই ব্যক্তি (যিনি আরশিকে চুম্বন করেছিলেন) এখন কেমন রয়েছেন? প্রশ্ন উঠছে উদাসীনতা নিয়েও। আরশি খান এবং তার ওই ভক্তের মুখে মাস্ক ছিল না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360