দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও পজিটিভি খালেদা জিয়া - Shera TV দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও পজিটিভি খালেদা জিয়া - Shera TV

দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও পজিটিভি খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:

দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিপোর্ট পজিটিভ এসেছে। পরীক্ষার জন্য শনিবার দুপুরে তার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়। রাতে রিপোর্ট আসে।

রাত ১০টার দিকে খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা এফ এম সিদ্দিকী ও অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন গুলশানের বাসভবনে প্রবেশ করেন। প্রায় আড়াই ঘণ্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে অধ্যাপক ডা এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার আজকের (শনিবার) পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আশা করছি ৪-৫ দিনের মধ্যে নেগেটিভ আসবে। বাসার সবার করোনা পরীক্ষা করা হয়েছে। ম্যাডামসহ চারজনের পজেটিভ এসেছে। বাকিদের নেগেটিভ রিপোর্ট আসে।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের চেয়ে ভালো আছেন। করোনা আক্রান্ত হওয়ায় ১৭ দিন পার হয়ে ১৮ দিন চলছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360