শোকে কাতর মিমি - Shera TV শোকে কাতর মিমি - Shera TV

শোকে কাতর মিমি

অনলাইন ডেস্ক:

গত সপ্তাহে মারা যায় ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তীর চিকু নামের পোষা কুকুর। এখনও সেই কুকুরের শোকে কাতর মিমি। মারা যাওয়া ওই কুকুরের স্মৃতি এখনও তিনি ভুলতে পারছেন না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা স্মৃতিচারণ করছে। ওই কুকুরকে তিনি নিজের ছেলের মতো আদর করতেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। করোনাভাইরাসে ভারত যখন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে। লাখ লাখ মানুষ প্রতিদিন যেখানে আক্রান্ত হচ্ছে মহামারী এ ভাইরাসে। এমনকি তার সহকর্মীদের অনেকেই করোনায় আক্রান্ত। ঠিক ওই সময় তার কুকুরের মৃত্যুতে তিনি বেশি শোকাহত। তার ফেসবুক, ইনস্টাগ্রামজুড়ে চিকু নামের নামের কুকুরের জন্য শোকের ছায়া।

অভিনেত্রী মিমি চক্রবর্তীর এখনও মানতে কষ্ট হচ্ছে তার পোষ্য আর ফিরবে না কোনও দিন। তিনি কাজ থেকে ফিরলে আর গায়ের উপরে ঝাঁপাবে না। ঘরজুড়ে থাকবেও না। কথাগুলো মনে পড়লেই চোখ ভিজে আসছে তার। তত বেশি করে তিনি আশ্রয় খুঁজছেন চিকুর পুরনো ছবি, ভিডিওতে।

কিছু দিন আগেই চিকুর সঙ্গে বাড়ির ছাদে তোলা খেলাধুলোর একটি পুরনো ভিডিও পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, একবার ফিরে আয়!

শুক্রবার রাতে তিনি পোস্ট করলেন চিকুকে জড়িয়ে ধরে তোলা ২টি ছবি। শেয়ার করা ছবি বলছে, মাতৃ স্নেহেই পোষ্য সারমেয়কে আদরে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রাম ও ফেসবুকে মিমি লেখেন, জলে ঝাপসা আমার চোখ। চিকুর (কুকুরের) কথা মনে পড়লেই আমার দম যেন আটকে আসছে। ২ হাত চিকুকে জড়ানোর জন্য আকুল। বুকটাও যেন খালি খালি লাগছে। চিকুই যে নেই! তার পরেই তার দাবি, তবু এখনও আমার ঘরে তোর গায়ের গন্ধ ভাসে। আমি জানি, তোর সব কষ্ট জুড়িয়েছে। তুই শান্তিতে আছিস। আর আছিস আমার স্মৃতিতে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360