হেফাজতের বাবুনগরীর বিরুদ্ধে ২ মামলা - Shera TV হেফাজতের বাবুনগরীর বিরুদ্ধে ২ মামলা - Shera TV

হেফাজতের বাবুনগরীর বিরুদ্ধে ২ মামলা

স্টাফ রিপোর্টার:

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ দুই মামলা হয়। গত বৃহস্পতিবার হাটহাজারী থানায় মামলা দুটি হলেও জানা গেছে সোমবার।

বিকেলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সমকালকে এ তথ্য জানান। গত ২৬ মার্চের ঘটনায় এত দেরিতে মামলা হয়েছে কেন, জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করতে সময় লেগেছে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেজন্য সময় নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, দুই মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় প্রায় তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রাম পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল মো. সোলায়মান একটি মামলা করেছেন। ওই মামলায় জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা মীর ইদ্রিস, নাছির উদ্দিন, জাকারিয়া নোমান, আহসান উল্লাহসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতপরিচয় রাখা হয় ১৫০ থেকে ২০০ জনকে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360