গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ৭৭ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ৭৭ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ৭৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন। একই সময়ে দেশে করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩০৫ জনে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৮টি ল্যাবে ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ২৩ হাজার ৭৩০টি নমুনা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360