হাসপাতাল থেকে পালিয়ে গেল ৩ হাজার করোনা রোগি! - Shera TV হাসপাতাল থেকে পালিয়ে গেল ৩ হাজার করোনা রোগি! - Shera TV

হাসপাতাল থেকে পালিয়ে গেল ৩ হাজার করোনা রোগি!

অনলাইন ডেস্ক:

ভারতে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা প্রায় ৩ হাজার রোগী পালিয়ে গিয়েছে।  এখনও তাদের হদিস মেলেনি। তাদের খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়।  এমন কাণ্ড ঘটেছে দেশটির কর্ণাটক রাজ্যে।  বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর খবরটি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী আর অশোকা।

খবরে বলা হয়, করোনার এই ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেই কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে নিখোঁজ হয়েছে ৩০০০ করোনা রোগী। তাদের মোবাইলও বন্ধ। ফলে কোনওভাবেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই তিন হাজার করোনা রোগী যেখানেই যাবে সেখানে ব্যাপক হারে সংক্রমণ ছড়াবে। এমনকি অবিলম্বে ধরতে না পারলে এই রাজ্যও মহারাষ্ট্র হয়ে উঠবে বলে আশঙ্কা স্বাস্থ্য–কর্তাদের। তাই হন্যে হয়ে তাঁদের খোঁজা শুরু করেছে পুলিশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360