ভারত থেকে দেশে ফিরল ৩ করোনা আক্রান্ত রোগীসহ ৫১০ বাংলাদেশি - Shera TV ভারত থেকে দেশে ফিরল ৩ করোনা আক্রান্ত রোগীসহ ৫১০ বাংলাদেশি - Shera TV

ভারত থেকে দেশে ফিরল ৩ করোনা আক্রান্ত রোগীসহ ৫১০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক:

ভারত থেকে যাতে করোনার ভেরিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য ভারতের সঙ্গে সীমান্ত পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। বেনাপোলের ওপারে আটকেপড়া বাংলাদেশিরা দূতাবাসের অনুমতি নিয়ে দেশে ফিরতে শুরু করেছেন বিশেষ ব্যবস্থায়।

গত তিন দিনে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত রোগীসহ ৫১০ জন বাংলাদেশি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ১০৯ জন ভারতীয় নাগরিক ফিরে গেছে তাদের দেশে।

ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোলের ঘন-জনবসতি এলাকার ৭টি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত তিনজন। ভারতে গিয়ে করোনা পজিটিভ হন তারা। তবে নতুন করে কোনো পাসপোর্টযাত্রী যাত্রায়াত করছেন না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360