গোপালগঞ্জে চাকরি পেল ৪৩ ভিক্ষুক - Shera TV গোপালগঞ্জে চাকরি পেল ৪৩ ভিক্ষুক - Shera TV

গোপালগঞ্জে চাকরি পেল ৪৩ ভিক্ষুক

স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাকালে চাকুরি পেলেন ৪৩ ভিক্ষুক। তারা উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে নির্মিত প্যাকেজিং ফ্যাক্টারীতে কাজ করবেন। আজ শনিবার (১ মে) জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ৪৩ জন ভিক্ষুকের হাতে তাদের নিয়োগপত্র তুলে দেন। এর আগে তিনি ফিতা কেটে অবলম্বন নামে এ ফ্যাক্টারীটির উদ্বোধন করেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ভিক্ষা নয়, কর্মময় হবে ৪৩ জন ভিক্ষুকের জীবন। এরা এখন কাজ করে সংসার চালাতে পারবে। এ ধরনের উদ্যোগ দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত ও উন্নত সমৃদ্ধ হবে। এ ক্ষুদ্র উদ্যোগটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে দেশকে ভিক্ষুক মুক্ত করতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360