গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরো ৬৯ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরো ৬৯ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরো ৬৯ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরো ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ১১ হাজার ৫৭৯ জনের। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৫৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬১ হাজার ৯৪৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয় ১৪ হাজার ১৫৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৯৮ হাজার ৯৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, আবারো বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। আর গেল বছরের মার্চে সংক্রমণ শুরুর পর জুলাই পর্যন্ত দৈনিক শনাক্ত রোগী বেড়েছে। এরপর থেকে কমতে শুরু করলেও আবারো বেড়েই চলেছে সংক্রমণ হার।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360