অক্সিজেন দেয়া হচ্ছে খালেদা জিয়াকে, অবস্থা স্থিতিশীল - Shera TV অক্সিজেন দেয়া হচ্ছে খালেদা জিয়াকে, অবস্থা স্থিতিশীল - Shera TV

অক্সিজেন দেয়া হচ্ছে খালেদা জিয়াকে, অবস্থা স্থিতিশীল

( ফাইল ছবি )

স্টাফ রিপোর্টার:

রোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন এখন হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। সেখানেই তাকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

ওই বোর্ডের একজন চিকিৎসক মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার আনুষ্ঠানিক কোনো বোর্ড ছিল না। তবে আমরা ম্যাডামের রিপোর্টগুলো পর্যালোচনার জন্য বসেছিলাম। এখন দুই লিটার অক্সিজেন চলছে। তবে তার অবস্থা স্থিতিশীল। তার শারীরিক অবস্থার অবনতি হলে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় এজন্য তাকে সিসিইউতে রাখার সিদ্ধান্ত হয়েছে। ‘

তাকে বিদেশ নেয়ার বিষয়ে জানতে চাইলে এই চিকিৎসক বলেন, খালেদা জিয়ার যে অবস্থা। আমরা চিকিৎসকরা চাইবো হায়ার সেন্টারে (যেখানে সব ধরনের বিশেষ সুবিধা রয়েছে) নিতে। এখন বিদেশ নেয়াটা তার পরিবারের বিষয়। আমরা পরামর্শ দিব হায়ার সেন্টারে নিতে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360