দ্রুততম সময়ে পাসপোর্ট পাবেন খালেদা জিয়া, লাগবে না ‘ফিঙ্গার প্রিন্ট, স্বাক্ষর - Shera TV দ্রুততম সময়ে পাসপোর্ট পাবেন খালেদা জিয়া, লাগবে না ‘ফিঙ্গার প্রিন্ট, স্বাক্ষর - Shera TV

দ্রুততম সময়ে পাসপোর্ট পাবেন খালেদা জিয়া, লাগবে না ‘ফিঙ্গার প্রিন্ট, স্বাক্ষর

( ফাইল ছবি )

স্টাফ রিপোর্টার:

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য আবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী পাসপোর্টের জন্য ফিঙ্গার প্রিন্ট ও আবেদনকারীর স্বাক্ষর থাকা বাধ্যতামূলক হলেও খালেদা জিয়ার ক্ষেত্রে সেই ‘শর্ত শিথিল’ করা হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার পাসপোর্টের ফি জমা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই সেটি দেওয়া হবে। ২০১৯ সালে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় সাবেক এই প্রধানমন্ত্রীর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তার পক্ষে আবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি দ্রুততম সময়ে পাসপোর্ট পাবেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360