হেফাজতের বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক শাহীনুর পাশা আটক - Shera TV হেফাজতের বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক শাহীনুর পাশা আটক - Shera TV

হেফাজতের বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক শাহীনুর পাশা আটক

স্টাফ রিপোর্টার:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়া থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশের সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) বিভাগের ঢাকার একটি টিম।

সিলেট বিমান বন্দর থানার ওসি মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360