পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ানোর তথ্য নিয়ে যা বললেন সেতুমন্ত্রী - Shera TV পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ানোর তথ্য নিয়ে যা বললেন সেতুমন্ত্রী - Shera TV

পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ানোর তথ্য নিয়ে যা বললেন সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

করোনার কারণে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী বছরের জুনের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে এবং তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360