স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করেই চলছে ঈদের কেনাকাটা - Shera TV স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করেই চলছে ঈদের কেনাকাটা - Shera TV

স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করেই চলছে ঈদের কেনাকাটা

অনলাইন ডেস্ক:

 

উত্তরা এবং টঙ্গীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। অনেকের মুখেই নেই মাস্ক। আর যাদের আছে তারাও সঠিক নিয়মে পড়ছেন না। দোকানগুলোতে ঠাসাঠাসি করে কেনাকাটা করছেন ক্রেতারা। তবে বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।  রাজধানীর পাশেই গাজীপুরের টঙ্গী বাজার, নবিন প্লাজা, মেট্রোপলিটন পুলিশ মার্কেট, প্রগতি প্লাজা, জলিল খান প্লাজা, মিতালী মার্কেট এবং সোনালী অর্কিডে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

অনেকেই সঠিক নিয়মে মাস্ক পড়ছেন না।  কারো বা মুখে মাস্কই নেই। দোকান গুলোতে নেই সামাজিক দূরত্ব। বলা যায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই কেনাকাটা করছেন ক্রেতারা। করোনা সংক্রমণে ভয় উপেক্ষা করেই মার্কেটে আসা ক্রেতাদের অনেকেই বলছেন, সন্তানদের আবদার মেটাতেই তাদের মার্কেটে আসা। কেউ বা বলছেন, একরকম প্রয়োজনেই কেনাকাটা করতে হচ্ছে।   এদিকে, গত কয়েকদিন ধরে বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা থাকলেও ক্রেতারা শুনছেন না তাদের কথা।

মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য উপযোগী করে পোশাকে সাজানো উত্তরার মাসকট প্লাজাসহ অন্যান্য শপিং কমপ্লেক্সগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা করতে দেখা গেছে ক্রেতাদের। এসব মার্কেটের বেশিরভাগ দোকানেরই রয়েছে অনলাইন পেজ। ফলে করোনা পরিস্থিতির মধ্যে উভয় প্লাটফর্মেই তাদের বেচাবিক্রি ভালো হওয়ায় সন্তষ্ট তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360