পুলিশের গাড়িতে আগুন দেয়া সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ - Shera TV পুলিশের গাড়িতে আগুন দেয়া সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ - Shera TV

পুলিশের গাড়িতে আগুন দেয়া সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় পুলিশের গাড়িতে (এ.পি.সি) অগ্নিসংযোগকারী মূলহোতা জাকারিয়া আহমেদ প্রীতমকে গাজীপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ ও হরতাল চলাকালে ঢাকাসহ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাংচুর ও সহিংসতার মাধ্যমে তান্ডব চালানো হয়। এসময় ২৮ মার্চ হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় পুলিশের এ.পি.সি তে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের মূলহোতা ছিলেন এই জাকারিয়া আহমেদ প্রীতম। প্রীতম সরাইল উপজেলার নোয়াগাও পশ্চিমপাড়া মৃত নাছির উদ্দিনের ছেলে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360