যুক্তরাষ্ট্রে প্রেমিকার জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে প্রেমিকাসহ ৬ জনকে হত্যা - Shera TV যুক্তরাষ্ট্রে প্রেমিকার জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে প্রেমিকাসহ ৬ জনকে হত্যা - Shera TV

যুক্তরাষ্ট্রে প্রেমিকার জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে প্রেমিকাসহ ৬ জনকে হত্যা

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রেমিকার জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে প্রেমিকাসহ ছয়জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। পরে নিজেও আত্মহত্যা করেন তিনি।

রবিবার মধ্যরাতে কলোরাডো স্প্রিংস শহরের একটি মোবাইল হোম পার্কে এই ঘটনা ঘটে। পার্টিতে ঢুকেই লোকজনের ওপর নির্বিচারে গুলি করতে থাকেন ঐ ব্যক্তি।

কলোরাডো স্প্রিংস পুলিশ জানিয়েছে, জরুরি ফোন পেয়েই ঘটনাস্থলে যান তারা। সেখানে গিয়ে ছয়জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেন তারা, হামলাকারী তখনও জীবিত ছিল। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। তবে কী কারণে হামলা চালানো হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360