ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা - Shera TV ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা - Shera TV

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার:

আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, সোমবার (১০ মে) দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী তিন দিনে এই বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর ঈদে বৃষ্টিপাতের বিষয়ে জানিয়েছে, ঈদের দিনও ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এদিকে পবিত্র ঈদুল ফিতর আগামী বৃহস্পতিবার (১৩ মে) বা শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হতে পারে যা নির্ভর করছে চাঁদ উঠার ওপরে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360