ঈদের আগে হাসপাতাল ছেড়ে ফালাল ভারত ফেরত করোনা রোগী - Shera TV ঈদের আগে হাসপাতাল ছেড়ে ফালাল ভারত ফেরত করোনা রোগী - Shera TV

ঈদের আগে হাসপাতাল ছেড়ে ফালাল ভারত ফেরত করোনা রোগী

স্টাফ রিপোর্টার:

যশোর হাসপাতাল থেকে ফের ভারতফেরত এক করোনা রোগী পালিয়েছে । তার নাম ইউনুস আলী গাজী (৪০)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ তার পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন ইউনুস আলী। ভারত থেকে ফেরার সময় তার কোভিড-১৯ রিপোর্টে পজেটিভ উল্লেখ ছিল। তাকে জেলা প্রশাসন কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটি পাঠান। এরপর সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360