হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রুকলিনে গুলিবিদ্ধ এনওয়াইপিডি অফিসার - Shera TV হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রুকলিনে গুলিবিদ্ধ এনওয়াইপিডি অফিসার - Shera TV

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রুকলিনে গুলিবিদ্ধ এনওয়াইপিডি অফিসার

সেরা ডেস্ক রিপোর্ট:
ব্রুকলিনে গুলিবিদ্ধ এনওয়াইপিডি অফিসার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
বুধবার রাতে ব্রুকলিনের বেডফোর্ড-স্টুয়েভাসেন্ট পাড়া-মহল্লায় সন্দেহভাজনদের সাথে গোলাগুলি চলাকালীন তিনবার তাকে উদ্দেশ্য করে গুলি করা হয় এবং তিনি আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া শেষে বৃহস্পতিবার বিকেলে কিংস কাউন্টি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে সহকর্মীদের উল্লাস ও প্রশংসায় ভাসেন তিনি। এনওয়াইপিডি বিভাগের চিফ অফ ডিপার্টমেন্ট, রডনি হ্যারিসন বলেন, “এটি সর্বোপরি বীরত্ব। “এই একজন পুলিশ কর্মকর্তা বিপদে পড়ছেন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র বহনকারী ব্যক্তিদের চ্যালেঞ্জ করছেন। এটাই এনওয়াইসি পুলিশ বিভাগ”

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360