সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় মাদ্রাসা ছাত্র গেফতার - Shera TV সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় মাদ্রাসা ছাত্র গেফতার - Shera TV

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় মাদ্রাসা ছাত্র গেফতার

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় শেখ রাসেল (১৯) নামের এক মাদ্রাসাছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে চিতলমারী থানা পুলিশ তাকে উপজেলার বারাশিয়া থেকে শেখ রাসেলকে গ্রেফতার করে।

শেখ রাসেল চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের শেখ বেল্লাল হোসেনের ছেলে। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী।

চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান জানান, ১৭ মে শেখ রাসেল নামের ওই ছাত্র তার ফেসবুক আইডি থেকে কটূক্তি করে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে। এ ঘটনায় রাতেই চিতলমারী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360