দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা - Shera TV দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা - Shera TV

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১৪৫৭ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জনে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭ জনের।

এর আগে বুধবার দেশে করোনায় ৩৭ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় এক হাজার ৬০৮ জন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360