৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আউয়াল - Shera TV ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আউয়াল - Shera TV

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আউয়াল

স্টাফ রিপোর্টার:

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর সাহিনুদ্দীন হত্যা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের এমপি, ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এমএ আউয়ালকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে এই মামলায় একই দিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন- মো. সুমন বেপারী, মো. রকি তালুকদার ও মুরাদ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360