করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ১২ হাজার ৩৭৬ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৪ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় মোট সুস্থ হয়েছেন ৮৯৯ জান এই নিয়ে মোট ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জান করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। এরপর থেকে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ হার আবারো কমে এসেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360